ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এআই সাইকোসিস: কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মানসিক ঝুঁকি ও প্রতিরোধের উপায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
এআই সাইকোসিস: কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মানসিক ঝুঁকি ও প্রতিরোধের উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পৌঁছে গেছে—অনলাইন কেনাকাটা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং থেকে শুরু করে ব্যক্তিগত কথোপকথন পর্যন্ত। তবে এর বাড়তি ব্যবহার নিয়ে নতুন এক মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘এআই সাইকোসিস’। বিশেষজ্ঞদের মতে, এটি এমন এক মানসিক ব্যাধি যেখানে আক্রান্ত ব্যক্তি এআই সম্পর্কিত ভ্রান্ত ধারণা, অতিরিক্ত নির্ভরশীলতা বা তীব্র ভয়ের মধ্যে পড়ে যান।
 

মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ সমস্যার লক্ষণ ধীরে ধীরে গড়ে ওঠে। আক্রান্তরা মনে করতে পারেন এআই সবসময় তাদের পর্যবেক্ষণ করছে বা সচেতনভাবে চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করছে। কেউ কেউ ভার্চুয়াল চ্যাটবট বা এআই সঙ্গীকে বাস্তব মানুষের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করতে শুরু করেন। ঘন্টার পর ঘন্টা এআই-এর সঙ্গে কথা বললেও বাস্তব জীবনের বন্ধু–পরিজনের সঙ্গে মেলামেশা কমে যায়। এর ফলে সামাজিক বিচ্ছিন্নতা, প্রযুক্তি–ভীতি এমনকি বাস্তবতা ও ভার্চুয়াল জগতের সীমারেখা ঝাপসা হয়ে যাওয়া পর্যন্ত নানা সমস্যা দেখা দেয়।
 

গবেষকরা বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনে নিমগ্ন থাকা, এআই প্রযুক্তি সম্পর্কে ভুল তথ্য বা গুজব শোনা এবং আগে থেকে থাকা মানসিক সমস্যাগুলো এর ঝুঁকি বাড়াতে পারে। একাকীত্ব, অনিদ্রা ও দীর্ঘস্থায়ী উদ্বেগও বড় কারণ হতে পারে।
 

চিকিৎসায় প্রাথমিকভাবে রোগীকে বাস্তবতার সাথে পুনরায় যুক্ত করা হয়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT) ও প্রয়োজনে অ্যান্টিসাইকোটিক ওষুধ ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রিত সময়সীমা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সামাজিক ও পারিবারিক সম্পর্ক বজায় রাখা জরুরি। শিশু-কিশোরদের ক্ষেত্রে অভিভাবকের নজরদারিও বিশেষভাবে প্রয়োজন।
 

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রযুক্তি ব্যবহার পুরোপুরি এড়িয়ে না গিয়ে সচেতন সীমাবদ্ধতা ও সঠিক জীবনধারা বজায় রাখাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।