ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সরকারি চাকরিতে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:১৯:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
সরকারি চাকরিতে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক

সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ১০ থেকে ১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
 

পরিপত্রে জানানো হয়েছে, প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। মূল তালিকার কেউ যোগদান না করলে বা পরবর্তীতে পদত্যাগ করলে সেই তালিকা থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।
 

এর আগে ২০২৩ সালের এপ্রিলে ১৩ থেকে ২০তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখার নিয়ম চালু করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১০ থেকে ২০তম গ্রেডের সব নিয়োগেই এ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
 

নির্দেশনায় আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দিতে হলে বিদ্যমান কোটা ব্যবস্থা বজায় রাখতে হবে। পরীক্ষার মেধাক্রম অনুযায়ী প্রতিটি পদের জন্য দুজন প্রার্থীর নাম সিলগালাকৃত খামে সংরক্ষণ করা হবে। কোনো পদ শূন্য হলে সংশ্লিষ্ট প্রার্থীকে ফোন, এসএমএস ও ডাকযোগে জানানো হবে।

তবে অপেক্ষমাণ প্রার্থীদের জ্যেষ্ঠতা মূলত প্রথম নিয়োগপ্রাপ্তদের পরেই গণ্য হবে। একই দিনে একাধিক প্রার্থী যোগ দিলে মেধাক্রম, বয়স বা শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।