ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুন্সিগঞ্জে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাত দলের হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৩:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
মুন্সিগঞ্জে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাত দলের হামলা ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাত দলের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের পর পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতরা নদীপথে সরে যায়। এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন ওই ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা ৫-৬টি ট্রলার নিয়ে নদীতে প্রবেশ করে এবং ক্যাম্পের কাছাকাছি এসে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ট্রলার থেকে ক্যাম্পের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়াছুড়ি হয়। ডাকাতরা প্রায় ১০০ রাউন্ড গুলি চালায়, আর পুলিশ প্রতিরোধে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ জানায়, বিকেল পৌনে ছয়টার দিকে টিকতে না পেরে হামলাকারীরা ট্রলার নিয়ে মতলবের দিকে সরে যায়। গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, সন্ত্রাসীরা এখনো নদীর কিছু অংশে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সম্প্রতি চালু হয়েছে গুয়াগাছিয়া নৌপুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে নয়ন-পিয়াস গ্রুপ মেঘনা নদীপাড়ে ডাকাতি ও জলদস্যুতার সাথে জড়িত থাকার অভিযোগে আলোচিত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।