ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঈদে মিলাদুন্নবী- দিনকে ঘিরে প্রচলিত ভুল/বিদাত সম্পর্কে জানেন কি?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:৪৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:৫৯:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
ঈদে মিলাদুন্নবী- দিনকে ঘিরে প্রচলিত ভুল/বিদাত  সম্পর্কে জানেন কি? ছবি সংগৃহীত
ঈদে মিলাদুন্নবী হলো মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্ম ও ওফাত দিবস। বিশ্ব মুসলিম সমাজ এ দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকে। বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হয়।



কবে পালিত হবে (২০২৫ সালের তারিখ)?

 
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর (শনিবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।



ঈদে মিলাদুন্নবী- দিনকে ঘিরে প্রচলিত ভুল ও কুসংস্কার-


১) আতশবাজি ও জন্ম মিছিল – অনেক জায়গায় গান-বাজনা, ঢোল-তবলা, আতশবাজি, আলোকসজ্জা করে “মহোৎসব” বানানো হয়। অথচ রাসূল (সা.) বা সাহাবারা কখনও এমন কিছু করেননি।

২) অতিরিক্ত সাজসজ্জা ও লোক দেখানো – বাড়িঘর, মসজিদ, গলিপথে বিলাসী আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরি করা হয়, যা ইবাদতের বদলে প্রদর্শনী হয়ে দাঁড়ায়।

৩) মিলাদ মাহফিলে বাড়াবাড়ি – কোরআন-হাদিসের আলোচনার বদলে শুধুই আবেগময় গল্প বা গানের আসরে রূপ নেয়।

৪) খাওয়াদাওয়া ও অপচয় – খাবারের নামে অতিরিক্ত খরচ, লোক দেখানো ভোজ বা বিলাসিতা, যা নবীজির সরল জীবনবোধের বিপরীত।

৫) ইবাদতের নির্দিষ্টীকরণ – অনেকে মনে করেন কেবল এদিন বিশেষ নামাজ, বিশেষ রোজা বা বিশেষ জিকির পড়তে হবে। অথচ রাসূল (সা.) কোনো দিনকেই শুধু জন্মোৎসব হিসেবে নির্দিষ্ট করেননি।

৬) কবর জিয়ারতে নতুন রীতি যোগ – কবরস্থানে গিয়ে বিশেষ অনুষ্ঠান করা বা নবীর নামে কসম খাওয়া, যা বিদআতের অন্তর্ভুক্ত।

৭) নবীজির জন্মদিবসকে উৎসব মনে করা – ইসলাম কোনো জন্মদিন উদযাপনকে উৎসব হিসেবে প্রবর্তন করেনি। এটি খ্রিষ্টান বা অন্য ধর্মের অনুকরণে এসেছে বলে অনেক আলেম মনে করেন।

 

কী করা উচিত- 

 

১) কোরআন তেলাওয়াত ও দোয়া – নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের জন্য কোরআন ও হাদিস পাঠ।
২) সীরাতুন্নবী আলোচনা – মহানবীর জীবন, দাওয়াত, শিক্ষা ও আদর্শের আলোকে সমাজকে গড়ে তোলার চেষ্টা।
৩)নাত ও মিলাদ মাহফিল – নবীজির প্রশংসায় কবিতা, গজল ও নাত পরিবেশন।
৪) দান ও সেবামূলক কাজ – দরিদ্রদের সাহায্য করা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।
৫) সমাজে ঐক্য বৃদ্ধি – শান্তি, সৌহার্দ্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া।


পরিশেষে, এই দিনটি হোক শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে নবীর আদর্শকে ধারণ করার অঙ্গীকার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।