ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কক্সবাজারে ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ, আটক ৯

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:২১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:২১:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
কক্সবাজারে ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ, আটক ৯ ছবি সংগৃহীত

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-১৫। এসময় পাচারে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয় এবং ৯ জনকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) এবং আবুল কালাম প্রকাশ কালু (৭০)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থেকে একটি বড় ইয়াবার চালান মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশে আনা হচ্ছে। খবর পেয়ে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে বাঁকখালী নদীর মোহনায় একটি ট্রলার থামিয়ে তল্লাশি করলে তেলের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছিল। জব্দকৃত ট্রলারের মালিক ও চালানের মূল হোতা মহেশখালীর মো. বোরহান উদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন। আটক ৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।