ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আমেরিকান ভোটারদের অর্ধেকের মতামত: গাজায় ‘গণহত্যা’, সামরিক সহায়তা নিয়ে বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২৩:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
আমেরিকান ভোটারদের অর্ধেকের মতামত: গাজায় ‘গণহত্যা’, সামরিক সহায়তা নিয়ে বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে

যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য অংশের ভোটার এখন মনে করছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক জাতীয় জরিপ অনুযায়ী, প্রতি দুই আমেরিকান ভোটারের একজন এভাবে মত দিয়েছেন। একইসঙ্গে, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে বিরোধিতা দেশটিতে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
 

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে, যেখানে সমর্থন করেছেন মাত্র ৩২ শতাংশ। কুইনিপিয়াক প্রথমবার এই প্রশ্নটি তোলে ২০২৩ সালের নভেম্বরে—হামাসের ৭ অক্টোবরের হামলার পর। তখনকার তুলনায় এখন বিরোধিতা সর্বাধিক এবং সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
 

রাজনৈতিক দলভেদে অবস্থানে তীব্র ভিন্নতা লক্ষ্য করা গেছে। ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৭৫ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের দুই-তৃতীয়াংশ ইসরায়েলকে সামরিক সহায়তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। উল্টোভাবে, রিপাবলিকান ভোটারদের ৫৬ শতাংশ সহায়তা সমর্থন করেছেন, যদিও ৩৭ শতাংশ বিরোধিতা করেছেন।
 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মদক্ষতা নিয়েও ভোটারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩৭ শতাংশ তার সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি জানিয়েছেন, যেখানে ৫৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষত ইসরায়েল–হামাস সংঘাত মোকাবিলায় তার ভূমিকা নিয়ে সমর্থন আরও কম, মাত্র ৩৪ শতাংশ। বিপরীতে ৫৩ শতাংশ এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।
 

এছাড়া, ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। রিপাবলিকান ভোটারদের বড় অংশ এ পদক্ষেপকে স্বাগত জানালেও, ডেমোক্র্যাট এবং স্বতন্ত্র ভোটারদের বৃহত্তর সংখ্যা তা সমর্থন করেননি। কুইনিপিয়াক জরিপ বিশ্লেষক টিম ম্যালয়ের ভাষায়, “স্বতন্ত্র ভোটাররা এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে শক্ত বার্তা দিচ্ছেন।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।