ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তারেক রহমানের বার্তা: লোভ-লালসা থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:১৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:১৪:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
তারেক রহমানের বার্তা: লোভ-লালসা থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থেকে শৃঙ্খলা, ঐক্য ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ বার্তা দেশে এসে দলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকায় বিমানবন্দরে লালুকে সংবর্ধনা জানায় স্থানীয় নেতাকর্মীরা। তিনি জানান, তারেক রহমান দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থ, লোভ ও লালসার ঊর্ধ্বে উঠে সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন তিনি।
 

হেলালুজ্জামান তালুকদার লালু আরও বলেন, বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হলে সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। নেতাকর্মীদের সততা ও ঐক্যের মধ্য দিয়েই দেশের মানুষের আস্থা অর্জন সম্ভব হবে।
 

এদিকে, দীর্ঘ ১২ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।