ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তানের ভয়াবহ বন্যায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির নতুন রেকর্ড, পাঞ্জাবে বিপদ বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:৩২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১০:৩২:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
পাকিস্তানের ভয়াবহ বন্যায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির নতুন রেকর্ড, পাঞ্জাবে বিপদ বাড়ছে

পাকিস্তানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার নিচ্ছে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ১৭ জনের মৃত্যুসহ দেড় হাজারের বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে হাজারের বেশি বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।
 

বন্যার পরিপ্রেক্ষিতে চেনাব, ঝিলাম ও সুতলেজ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এ বছর পাঞ্জাবে ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আবহাওয়া অধিদফতর ২ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
 

বিশেষজ্ঞরা বলছেন, এটি চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা। জুনে বর্ষাকাল শুরু হওয়ার পর দেশটিতে বন্যায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯ জনে, যার অর্ধেকের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আগস্ট মাসে। প্রতিবেশী দেশ ভারতেও চলতি মাসে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ৬০ জনের প্রাণহানি হয়েছে, যা দক্ষিণ এশিয়ার জলবায়ু সংকটের বিপর্যয় আরও স্পষ্ট করে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।