ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজায় দুর্ভিক্ষে আরও ১০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৩৩২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৪২:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গাজায় দুর্ভিক্ষে আরও ১০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৩৩২ সংগৃহীত ছবি

ইসরাইলি অবরোধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় অপুষ্টি ও অনাহারে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু। শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
 

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নতুন মৃত্যুর ফলে গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। এর মধ্যে ১২৪ জনই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করেছে। সংস্থাটি আশঙ্কা করছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটেও ছড়িয়ে পড়বে।
 

আইপিসির পরিসংখ্যান অনুযায়ী, কেবল দুর্ভিক্ষ ঘোষণার পর থেকেই গাজায় ৫৪ জন অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে নয়জন শিশু। সংস্থাটি জানায়, ২২ মাস ধরে চলমান সামরিক অভিযানে গাজার পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি অনাহার ও মৃত্যুঝুঁকির মুখে এবং আরও প্রায় এক কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে পড়েছে।
 

অবিরাম সামরিক অভিযানে ইতিমধ্যে ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, গাজায় পরিচালিত অভিযানের কারণে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।