ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তানে সহিংস হামলায় নিহত ২২, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা সংকট তীব্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪২:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
পাকিস্তানে সহিংস হামলায় নিহত ২২, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা সংকট তীব্র ছবি সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশ শেষে পার্কিং এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে ১১ জন প্রাণ হারান এবং কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মানুষ সমাবেশ থেকে বের হওয়ার সময় এ হামলা চালানো হয়।

এদিকে বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় জঙ্গিদের হামলায় ৯ সেনা নিহত হওয়ার খবর দিয়েছে এএফপি। সেনা সূত্র জানায়, হামলার পরপরই চলমান অভিযানে গত চার দিনে ৫০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের বক্তব্যে হামলাকারীদের ‘খাওয়ারিজ’ বলা হয়, যা সাধারণত পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

২০২২ সালে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা বেড়েছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়, আর টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়ায় হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্য নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বেসামরিক মানুষ। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে, ভারত ও আফগানিস্তান জঙ্গিদের মদদ দিচ্ছে। তবে নয়াদিল্লি ও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মে মাসে সীমান্তে একাধিক দিন ধরে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ৭০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করান। এ ধরনের সংঘাত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।