ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:১৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:১৭:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪ ছবি: সংগৃহীত
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার নতুন নিয়মে সকল প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক নিবন্ধনের শর্ত দেয়। এই শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)সহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। টিকটক ও ভাইবার নিবন্ধন সম্পন্ন করায় এগুলো এখনও চালু রয়েছে।
 
নিষেধাজ্ঞার পর দেশজুড়ে তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 
বিক্ষোভ নিয়ন্ত্রণে আজ দুপুর থেকে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। তবে বেশ কয়েকটি এলাকায় কারফিউ অমান্য করে আন্দোলন চলছে, ফলে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।