ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেত্রকোনার ধনু নদে স্পিডবোট দুর্ঘটনা: তিন শিশুসহ নিখোঁজ ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩১:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নেত্রকোনার ধনু নদে স্পিডবোট দুর্ঘটনা: তিন শিশুসহ নিখোঁজ ৪ ছবি সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক তরুণী ও তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিখোঁজদের মধ্যে রয়েছেন—বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধাইর গ্রামের রানা মিয়ার বিয়ের বরযাত্রী বহনের জন্য ভাড়ায় আনা একটি স্পিডবোট বিয়ের অনুষ্ঠানের আগে বাড়ির কয়েকজনকে নিয়ে নদীতে ঘুরতে বের হয়। মাঝনদে দ্রুতগতিতে একটি বাল্কহেড পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি উল্টে যায়। উপস্থিতদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নদীতে ডুবে নিখোঁজ হন।
 

ঘটনার খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিখোঁজদের খুঁজতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।