সাতক্ষীরায় জুমার খুতবা দিতে গিয়ে মসজিদে মাদরাসা শিক্ষকের মৃত্যু
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
ছবি সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে জুমার খুতবা দিতে গিয়ে এক সাবেক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিদ্দিকুল ইসলাম (৭০)। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে।
স্থানীয়রা জানান, সেদিন তিনি ছোট ভাই আবুল হোসাইনের বাড়িতে বেড়াতে আসেন এবং দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। ইমামের অনুরোধে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী বয়ান শুরু করেন। বয়ান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।