ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সুন্দরবনে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ মিলল ৩০ ঘণ্টা পর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১০:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১০:৫৩:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সুন্দরবনে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ মিলল ৩০ ঘণ্টা পর ছবি সংগৃহীত

সুন্দরবনে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর অবশেষে পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের ডিমের চরের দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

পরিবার ও বন বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কচিখালী ডিমের চর সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাহিত। ঘটনার পরপরই বন বিভাগ এবং কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। প্রায় দেড় দিন পর তার সন্ধান মেলে।

নিহত মাহিত আব্দুল্লাহ ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা এবং শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। বন বিভাগ জানিয়েছে, মরদেহ পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।