ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাঙ্গাবালীতে নিষিদ্ধ ট্রলিং বোট জব্দ, তিন জেলে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৬:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
রাঙ্গাবালীতে নিষিদ্ধ ট্রলিং বোট জব্দ, তিন জেলে গ্রেফতার সংগৃহীত ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ ট্রলিং বোট জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় তিন জেলেকে আটক করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল লঞ্চঘাটের কাছে এ অভিযান পরিচালিত হয়।
 

অভিযানের নেতৃত্ব দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা কৌশিক সরকার। জানা গেছে, মাছ ধরার প্রস্তুতিকালে “এফবি সীতারাম-৩” নামের ট্রলিং বোটটি জব্দ করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ভোলা লালমোহনের গজারিয়া গ্রামের ইউনুস ফরাজীর ছেলে ভূট্টু ফরাজী (২৬), চরফ্যাশনের জীন নগর গ্রামের মৃত রঞ্জন দাসের ছেলে সোহাগ চন্দ্র দাস (২৮) এবং নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার চর পার্টিয়া গ্রামের মৃত মোস্তফার ছেলে নূর উদ্দিন (৩৯)।
 

রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন-২০২০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।