ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউজিল্যান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড আগামী সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার অবস্থান নির্ধারণ করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
 

তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের খবরে বলা হয়, পিটার্স জানিয়েছেন— নিউইয়র্কে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার মাধ্যমেই জটিল এ ইস্যুতে নিউজিল্যান্ডের অবস্থান নিশ্চিত হবে। তিনি ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন, যার যৌথ সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। ওই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক বৈশ্বিক নেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে।
 

পিটার্স আরও বলেন, গাজা, ইউক্রেন, দক্ষিণ সুদান এবং মিয়ানমারের মতো বড় সংকটের প্রেক্ষাপটে অংশীদার দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা নিউজিল্যান্ডের নিজস্ব নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত মাসেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, শিগগিরই ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
 

অন্যদিকে, ইতিমধ্যে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও আসন্ন সম্মেলনে স্বীকৃতির পক্ষে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।