ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কানাডার ভ্রমণ সতর্কতা: বাংলাদেশে সাধারণ সতর্কতা, পার্বত্য এলাকায় নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০১:১২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০১:১২:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
কানাডার ভ্রমণ সতর্কতা: বাংলাদেশে সাধারণ সতর্কতা, পার্বত্য এলাকায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কানাডিয়ান নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিবৃতিতে সাধারণ ভ্রমণের জন্য ‘হলুদ সংকেত’ দেওয়া হলেও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য এলাকায় ‘লাল সংকেত’ জারি করা হয়েছে, যা সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা।
 

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল, অবরোধ ও সম্ভাব্য বিক্ষোভ-সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, এবং এ ধরনের পরিস্থিতি অনেক সময় পূর্বাভাস ছাড়াই ঘটতে পারে। তাই ভ্রমণরত নাগরিকদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
 

বিশেষ করে পার্বত্য তিন জেলায় রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে মাঝে মাঝে সংঘাতের আশঙ্কা থাকায় অঞ্চলগুলোতে ভ্রমণ না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। কানাডার কর্তৃপক্ষ বলছে, এসব ঝুঁকি বিদেশি ভ্রমণকারীদের জন্য সরাসরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।