ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০১:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০১:৩১:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ ছবি: সংগৃহীত
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। 'সাউথ চায়না মর্নিং পোস্ট'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর আপত্তির কারণেই টোকিও এই অবস্থান থেকে সরে এসেছে। এর আগে জাপান দ্বি-রাষ্ট্র সমাধানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালেও এবার তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
জাপানি দৈনিক 'আসাশি শিমবুন' জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে এই অবস্থান মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার একটি ইঙ্গিত। এক সরকারি উপদেষ্টার মতে, জাপানের এই পদক্ষেপ বিব্রতকর এবং এটি তাদের কূটনৈতিক দুর্বলতাকে প্রকাশ করে। গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার ভয়ে জাপান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকাটি দাবি করেছে।
জাপানের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিধাবিভক্ত এবং কূটনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। এই পদক্ষেপ জাপানের স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর প্রশ্ন তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।