ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:০৩:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৪ ছবি: সংগৃহীত
বুধবার ভারতের লাদাখ অঞ্চলে রাজ্য মর্যাদা এবং চাকরির কোটা দাবির সমর্থনে চলা বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন বলে জানা গেছে। লেহ শহরে বিক্ষুব্ধ জনতা বিজেপি কার্যালয়সহ কয়েকটি সরকারি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার জেরে লাদাখে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে ভারত সরকার, যা লাদাখবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। সাম্প্রতিক সময়ে সেই অসন্তোষ পুনরায় বিক্ষোভে রূপ নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের মূল দাবি হলো লাদাখকে পুনরায় রাজ্যের মর্যাদা দেওয়া এবং স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা। এছাড়া, উপজাতীয় অঞ্চলগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচিত স্থানীয় সংস্থা গঠনের দাবিও জানানো হয়েছে।
সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়লে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এএনআই সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে বিজেপি কার্যালয় থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্যসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারী সোনম ওয়াংচুক তার ১৫ দিনের অনশন কর্মসূচি স্থগিত করেছেন। তিনি যুবকদের প্রতি সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানান এবং বলেন যে, সহিংসতা লাদাখের সমস্যার সমাধান নয়। অন্যদিকে, স্থানীয় প্রশাসন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিক্ষোভ, জনসমাবেশ এবং উসকানিমূলক বক্তব্য নিষিদ্ধ করেছে।
লাদাখের লেফটেন্যান্ট-গভর্নরের কার্যালয় এবং পুলিশ রয়টার্সের অনুরোধে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের নেতাদের সঙ্গে ভারত সরকারের আলোচনা ২০২৩ সাল থেকে চলছে, যার পরবর্তী ধাপের বৈঠক আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।