ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
বাইতুল মোকাররমে  ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু ছবি: সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী নাশিদ সন্ধ্যা। আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো শুরু হয়। বইমেলার বাস্তবায়ন উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এই নাশিদ পরিবেশনা চলবে ২৫, ২৬, ২৭ সেপ্টেম্বর এবং বিরতির পর ২ ও ৩ অক্টোবর, প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে।
বইমেলার আয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এই নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গতকাল মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম দিনের পরিবেশনা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষরা এতে অংশ নেন। ইসলামী ঐতিহ্যের প্রতি সম্মান রেখে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছে বাস্তবায়ন কমিটি।
এই ৫ দিনের আয়োজনে দেশবরেণ্য নাশিদ শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করবেন। প্রথম তিন দিন (২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর) টানা পরিবেশনা চলবে। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী ২ ও ৩ অক্টোবর নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষের আশা, এই সাংস্কৃতিক আয়োজনটি বইমেলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াতে সাহায্য করবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইসলামিক সংগীতের বার্তা পৌঁছে যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।