ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজা শান্তি পরিকল্পনায় হামাসকে ৩–৪ দিনের সময়সীমা দিলেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ১১:৫৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ১১:৫৬:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
গাজা শান্তি পরিকল্পনায় হামাসকে ৩–৪ দিনের সময়সীমা দিলেন ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা সংকটের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠন হামাসকে প্রতিক্রিয়া জানাতে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, আরব ও মুসলিম দেশগুলোসহ ইসরায়েল এই পরিকল্পনায় ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। এখন শুধু হামাসের প্রতিক্রিয়াই অপেক্ষমাণ।

হামাস যদি পরিকল্পনায় রাজি না হয়— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এতে ‘অত্যন্ত দুঃখজনক ফলাফল’ আসতে পারে। তাঁর ভাষায়, “হামাস হয় চুক্তি মেনে নেবে, নয়তো নেবে না। যদি না নেয়, তবে পরিণতি মারাত্মক হতে পারে।”

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, নেতানিয়াহু সব ২০ দফা প্রস্তাবে সম্মত হওয়ায় গাজায় যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা এখন আগের চেয়ে আরও কাছাকাছি। তবে এ প্রস্তাব কার্যকর করতে হামাসের সম্মতি অপরিহার্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।