ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৭:৩৭:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ছবি: সংগৃহীত
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গঠিত হতে যাচ্ছে নতুন বাহিনী—এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে, যারা এ বাহিনীর নেতৃত্ব, কাঠামো ও জনবল নির্ধারণ করবে।
 
বর্তমানে বেবিচক নিরাপত্তা বাহিনী, বিমানবাহিনী, এপিবিএন ও আনসার মিলিতভাবে বিমানবন্দরগুলোর দায়িত্ব পালন করছে। তবে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্বের কারণে আলাদা একটি একক কমান্ড কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
 
নতুন এজিবি বাহিনী গঠিত হলে এর সব সদস্য একই চেইন অব কমান্ডে থেকে কাজ করবে এবং সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগে এই উদ্যোগ দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা কৌশলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।