ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলে অভিযাত্রীদের আমরণ অনশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৪:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: ইসরায়েলে অভিযাত্রীদের আমরণ অনশন ছবি: বিবিসি

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানের আটক সদস্যরা ইসরায়েলে আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থা ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এ খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আটক অভিযাত্রীরা ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। ফ্লোটিলা মিশনের উদ্যোক্তারা দাবি করছেন, এটি ছিল সম্পূর্ণ মানবিক সহায়তা অভিযান, যেখানে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়।

এর আগে, গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে প্রায় ৫০টি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা উপকূলের দিকে রওনা হয়। এই নৌবহরে বিভিন্ন মানবাধিকার কর্মী, নাগরিক প্রতিনিধি ও কর্মীসহ ৪৪টি দেশের প্রায় ৪৫০ জন অংশ নেন। তাদের মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের অবরোধে ক্ষতিগ্রস্ত গাজার সাধারণ মানুষকে সহায়তা দেওয়া।

তবে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী একে একে সবগুলো জাহাজ আটক করে। আটক ব্যক্তিদেরও ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ফ্লোটিলা আয়োজকরা অভিযোগ করেছেন, মানবিক সহায়তা ঠেকাতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।