ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

‘ক্ষমতায় যেতে বিদেশি দাসত্বে মরিয়া কেউ কেউ’: শায়খে চরমোনাইয়ের মন্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৪:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
‘ক্ষমতায় যেতে বিদেশি দাসত্বে মরিয়া কেউ কেউ’: শায়খে চরমোনাইয়ের মন্তব্য ছবি সংগৃহিত

আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জন্য কিছু রাজনৈতিক শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে নিতে মরিয়া—এমন অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
 

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা – ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

ফয়জুল করীম বলেন, ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক মুক্তি এলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও কল্যাণ এখনো অর্জিত হয়নি। তার মতে, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠন; কিন্তু ৫৪ বছর পরেও দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মে সাধারণ মানুষ বঞ্চিত।
 

তিনি আরও বলেন, কেবল শাসক দল ও নেতৃত্ব বদলালেই শান্তি আসবে না; নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। একই সঙ্গে তিনি অতীতের মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন নিয়ে হতাশা প্রকাশ করেন।
 

বৈঠকে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ব্র্যাকের এইচআর প্র্যাক্টিশনার ফারহান বাশার প্রমুখ।
 

অতিথিরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে বারবার বিদেশি শক্তির তাবেদারি করছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ (level playing field) নিশ্চিত করা জরুরি।
 

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশভাগ, মুক্তিযুদ্ধ ও আগামীর বাংলাদেশ—এই তিন পথরেখা স্বাধীনতার স্বপ্ন বহন করছে। তিনি যুব সমাজকে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।