ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আফ্রিকায় প্রভাব বাড়াতে নতুন কূটনৈতিক কৌশল নিচ্ছে ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:০৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:০৬:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
আফ্রিকায় প্রভাব বাড়াতে নতুন কূটনৈতিক কৌশল নিচ্ছে ইসরায়েল ছবি সংগৃহিত

জাম্বিয়ায় ৫২ বছর পর দূতাবাস উদ্বোধনের সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার ঘোষণা দেন, “জাম্বিয়ায় ফিরছে ইসরায়েল, আফ্রিকায় ফিরছে ইসরায়েল।” বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার মতো দেশ যেখানে গাজার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে, সেখানে জাম্বিয়া বা দক্ষিণ সুদানের মতো দেশকে পাশে টানতে চাইছে তেলআবিব।
 

ইসরায়েলের কূটনীতিকদের সাম্প্রতিক সফরে নাইজেরিয়া ও দক্ষিণ সুদানের পাশাপাশি সোমালিল্যান্ডের নামও এসেছে। সেখানে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার আভাস পাওয়া গেছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে সোমালিল্যান্ডের জনগণ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
 

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৫০-৬০-এর দশকে নবস্বাধীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল ইসরায়েল। কিন্তু ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে সেই সম্পর্ক প্রায় ভেঙে পড়ে। পরবর্তীতে সীমিত পরিসরে কিছু দূতাবাস পুনরায় খোলা হলেও আফ্রিকায় প্রভাব ধরে রাখতে ব্যর্থ হয় দেশটি। বর্তমানে ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া, দক্ষিণ সুদান ও জাম্বিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছে ইসরায়েল।
 

অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক প্রযুক্তি বিক্রির মাধ্যমে আফ্রিকায় নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল। ‘মাশাভ’-এর সহায়তায় ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৪৫ মিলিয়ন ডলার সহায়তা পাঠানো হয়েছে আফ্রিকার কয়েকটি দেশে। একই সময়ে ক্যামেরুন, নাইজেরিয়া ও রুয়ান্ডার মতো দেশগুলো ইসরায়েলি অস্ত্র কিনে আসছে।
 

বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল আফ্রিকার আর্থিক সংকট ও রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে নতুন কূটনৈতিক ক্ষেত্র তৈরি করছে। জাম্বিয়ার মতো ঋণখেলাপি দেশ বিনিয়োগের খোঁজে মরিয়া হয়ে উঠেছে, আর এই সুযোগকে কৌশলগত জয় হিসেবে দেখছে তেলআবিব।
 

তবে সমালোচকদের মতে, আফ্রিকার সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। তাই সরকারিভাবে সমর্থন পেলেও দীর্ঘমেয়াদে জনগণের প্রতিরোধই ইসরায়েলের প্রচেষ্টা ব্যর্থ করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।