ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাংলাদেশ–সৌদি সম্পর্ক আস্থাভিত্তিক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:০৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:০৮:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
বাংলাদেশ–সৌদি সম্পর্ক আস্থাভিত্তিক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ছবি সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় বন্ধনে সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “এই চেম্বারের প্রতিষ্ঠা দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনের যাত্রা সত্যিই আশাব্যঞ্জক।”

চেম্বারের উদ্বোধনী আয়োজনে সৌদি প্রতিনিধি দলের ২০ জন সদস্যসহ দুই দেশের শতাধিক ব্যবসায়ী, কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।