ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান চালক নিহত, আহত ১০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:২২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:২২:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান চালক নিহত, আহত ১০ সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম আহমেদ (৩০), যিনি যশোরের বাসিন্দা।
 

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, ভোররাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস লাবিবা পরিবহণ বরিশালমুখী পথে কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনের কাভার্ডভ্যানকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে ছিটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে আসা আরেকটি বাস ওই কাভার্ডভ্যানটিকে পুনরায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শামীম আহমেদ নিহত হন।
 

দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
 

সড়ক দুর্ঘটনার এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।