ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

টেকনাফে মালিকবিহীন আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:০১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:০১:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
টেকনাফে মালিকবিহীন আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন অবস্থায় প্রায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে জানানো হয়েছে।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদীর পাড়ের ধানখেতে ফেলে পালিয়ে যায়।
 

পরে ধানখেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালালে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।