ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আইনি ভিত্তির অভাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে সরে দাঁড়াল এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:১১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:১১:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
আইনি ভিত্তির অভাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে সরে দাঁড়াল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি মনে করে বর্তমান স্বাক্ষর প্রক্রিয়ার মাধ্যমে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না। এটি কেবল একটি আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে থেকে যাবে, যা “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একতরফা দলিলের রূপ নিতে পারে। দলটি দীর্ঘদিন ধরে আইনি বৈধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং তাদের অবস্থান অপরিবর্তিত আছে।
 

তবে এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, তারা কমিশনের পরবর্তী ধাপে অংশ নিয়ে নিজেদের অবস্থান ও দাবিগুলো পুনরায় তুলে ধরবে। এনসিপির দাবি পূরণ হলে, ভবিষ্যতে তারা সনদ স্বাক্ষর প্রক্রিয়ায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।
 

দলটির মতে, আইনি ভিত্তি নিশ্চিত না করে এ ধরনের উদ্যোগ কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা হিসেবে থেকে যাবে, যা জাতীয় স্বার্থে প্রত্যাশিত ফল বয়ে আনবে না।
 

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।