ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর বিতর্কে সংঘর্ষ, আলোচনায় কৃত্রিম হাত হারানো যোদ্ধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৫৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৫৫:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর বিতর্কে সংঘর্ষ, আলোচনায় কৃত্রিম হাত হারানো যোদ্ধা

ঐতিহাসিক জুলাই সনদে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর হয়েছে, কিন্তু এ আয়োজনের শোভা ম্লান করে দিয়েছে মাঠে ঘটে যাওয়া সহিংসতা। সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার এক মর্মান্তিক দৃশ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু—এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়ে থাকতে দেখা গেছে রাস্তায়।
 

ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের লাঠিচার্জের সময় এক প্রতিবাদী যোদ্ধার শরীর থেকে তার কৃত্রিম হাত খুলে নিচে পড়ে যায়। আতঙ্কিত অবস্থায় তিনি হাতটি ফেলে স্থান ত্যাগ করেন। পরে গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই যোদ্ধা আতিকুল ইসলাম (আতিকুল গাজী), যিনি গণমাধ্যমে কষ্টভরা কণ্ঠে বলেন, “আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত—সেটাও ভেঙে ফেলল ওরা। আমি কি এমন সচ্ছল যে, আরেকটি কিনব?” রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
 

ফেসবুকে গণমাধ্যমকর্মী কেফায়েত শাকিল লিখেছেন, “এরপর দেশের জন্য হাত বাড়াতে তরুণেরা শতবার ভাববে।” একইভাবে সাংবাদিক আজহার লেমন মন্তব্য করেন, “জুলাই পড়ে রইল রাস্তায়, অথচ সনদ সাক্ষরের মহা আয়োজন!” অন্যদিকে লেখক এম মাহমুদ রিশাদ বলেন, “যাদের ত্যাগের ফলে এই সরকার ক্ষমতায় এসেছে, আজ তারাই পুলিশের হাতে নির্যাতিত। যেন ১৯৭১-এর বঞ্চনার পুনরাবৃত্তি না ঘটে।”
 

সনদ স্বাক্ষরের আগে জুলাই যোদ্ধারা যে দাবিগুলো তুলে ধরেছিলেন সেগুলোর মধ্যে ছিল—জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, “জুলাই আহত বীর” হিসেবে তাদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এবং এসব বিষয়কে জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা।
 

এই ঘটনার পর প্রশ্ন উঠছে, রাষ্ট্রের নেতৃত্বে উদযাপিত ঐতিহাসিক সনদ কি সত্যিই সেই মুক্তির প্রতীক হিসেবে জায়গা করে নিল—নাকি বাস্তবের আঘাতে তার মানবিক বার্তা হারিয়ে গেল রাস্তায় পড়ে থাকা একটি কৃত্রিম হাতের পাশে?


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।