ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: আহতদের জন্য চারটি হাসপাতাল প্রস্তুত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:২৮:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: আহতদের জন্য চারটি হাসপাতাল প্রস্তুত ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও দগ্ধদের জরুরি চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। আগুনে আহত মোট ৩৫ জনকে চিকিৎসা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় আনসার বাহিনীর ২৫ জনসহ মোট ৩৫ জন আহত হন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান জানান, বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই ধরনের অগ্নিকাণ্ডে প্রাথমিক দগ্ধতা, শ্বাসনালি পুড়ে যাওয়া বা ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে।
 
এই চারটি হাসপাতাল বেছে নেওয়ার উদ্দেশ্য হলো আহতদের দ্রুত ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো জরুরি অবস্থায় রোগী সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।