ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:২২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:২২:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল ছবি সংগৃহীত

গত বছর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির পরিবহণমন্ত্রী মিরি রেগেভ এ প্রস্তাব দিয়েছেন এবং তা বর্তমানে নিরাপত্তা কর্মকর্তারা পর্যালোচনা করছেন।
 

ইসরায়েলি রেডিও স্টেশন কোল বারামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেগেভ বলেন, “আমাদের উচিত যুক্তরাষ্ট্র যেমন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে করেছিল, তেমনটি করা। কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”
 

রেগেভের মতে, সিনাওয়ারের মরদেহ ফেরত দেওয়া হলে তা ফিলিস্তিনিদের মধ্যে সহানুভূতি সৃষ্টি করতে পারে, যা ইসরায়েলের জন্য “বিপজ্জনক বার্তা” বহন করবে।
 

প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পরে তার মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা।
 

চলতি মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস তাদের নেতা ইয়াহিয়া সিনাওয়ার ও তার ভাই মোহাম্মদের মরদেহ ফেরত চেয়েছিল। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে মরদেহ গোপন সংরক্ষণাগারে রাখে।
 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামলায় নেতৃত্ব দেওয়া ইয়াহিয়া সিনাওয়ার একই বছরের ১৬ অক্টোবর রাফাহ অঞ্চলে ইসরায়েলি সেনাদের অভিযানে নিহত হন। তার ভাই মোহাম্মদ সিনাওয়ারও পরবর্তীতে বিমান হামলায় প্রাণ হারান।
 

সূত্র: ইয়েনেত, ওয়াল স্ট্রিট জার্নাল


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।