ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অগ্নিকাণ্ড রোধে সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৮:০৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৮:০৬:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
অগ্নিকাণ্ড রোধে সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি বিবেচনায় নিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ের সব ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনায় অগ্নি-ঝুঁকি প্রতিরোধে নজরদারি, সতর্কতা ও অবকাঠামোগত নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি সম্প্রতি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। পাশাপাশি এর অনুলিপি পাঠানো হয়েছে সব বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারদের (ভূমি) কাছেও।
 
চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
 
পাশাপাশি অগ্নিকাণ্ড বা অন্য কোনো বিপর্যয় ঘটলে ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে প্রাথমিক প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় কর্মকর্তাদের সতর্কতা, দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা ও নিয়মিত নিরাপত্তা পরিদর্শন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
 
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সরকারি নথি ও ভূমি রেকর্ড সংরক্ষণে এই পদক্ষেপ প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।