ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নতুন বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:০১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:০১:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নতুন বিতর্ক

জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তৎপরতা বেড়েছে নির্বাচন কমিশনে। ৫ আগস্টের পর এ পর্যন্ত সাতটি রাজনৈতিক দল নতুনভাবে নিবন্ধনের স্বীকৃতি পেয়েছে, আরও কয়েকটি দল আবেদন প্রক্রিয়ায় রয়েছে। তবে নতুন দল নিবন্ধনে স্বস্তি এলেও প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) বিরোধ এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
 

আইন অনুযায়ী, রাজনৈতিক দলের প্রতীক নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে বেছে নিতে হয়। রাজনৈতিক দল নিবন্ধন আইনের ৯(খ) ধারা অনুসারে, প্রতিটি দলের জন্য একটি নির্দিষ্ট প্রতীক সংরক্ষিত থাকা বাধ্যতামূলক। কিন্তু এনসিপির প্রস্তাবিত প্রতীক ‘শাপলা’ নিয়ে কমিশনের আপত্তি জনমনে প্রশ্ন তৈরি করেছে—এই প্রতীকের ক্ষেত্রে আইনি ভিত্তি কী?
 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলি জানান, অতীতে কাদের সিদ্দিকির দল গঠনের সময়ও এমন বিতর্ক হয়েছিল। তখন ‘গামছা’ প্রতীক তফসিলভুক্ত না থাকলেও পরবর্তীতে সেটি যুক্ত করা হয়। তাঁর মতে, নতুন প্রতীক তালিকাভুক্ত করে অনুমোদন দেওয়ার নজির আগেও রয়েছে।
 

এবারের নির্বাচনে ইসি মোট ১১৫টি প্রতীক নির্ধারণ করেছে, যদিও প্রতীক বাছাই ও তালিকাভুক্তির কোনো স্থায়ী নীতিমালা এখনো তৈরি হয়নি। ফলে কোন প্রতীক যুক্ত হলো, কোনটি বাদ পড়ল—এসব সিদ্ধান্ত মূলত কমিশনের বিবেচনার ওপর নির্ভর করছে।
 

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম বলেন, জনগণের কাছে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের উচিত তার সিদ্ধান্তকে স্বচ্ছভাবে ব্যাখ্যা করা। তিনি মনে করেন, প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়টি জনগণের জানার অধিকারভুক্ত। অপরদিকে কেউ কেউ বলছেন, ‘শাপলা’ যেহেতু জাতীয় প্রতীকের অংশ, তাই নির্বাচন কমিশন তা তালিকাভুক্ত করতে পারেনি। জাতীয় প্রতীক সংক্রান্ত ১৯৭২ সালের আদেশের ৪ ধারায় বর্ণিত—ভাসমান শাপলার পাশে ধানের দুটি শীষ, ওপরের দিকে পাটপাতা ও দুই পাশে তারা নিয়ে গঠিত প্রতীকই বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক।
 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতীক বরাদ্দে কমিশনের স্পষ্ট নীতিমালা প্রণয়ন সময়ের দাবি। কারণ ইসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ না হলে ভবিষ্যতেও বিতর্ক এড়ানো কঠিন হবে। আর সুসংহত গণতন্ত্র টিকিয়ে রাখতে এসব প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা অত্যাবশ্যক।
 

এনসিপির দাবি, ‘শাপলা’ একক প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের পূর্ণাঙ্গ রূপ নয়; তাই ভোটের প্রতীকে এটি ব্যবহারে কোনো বাধা থাকার কথা নয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।