ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৫:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু ছবি সংগৃহীত

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে রাজশাহীতে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা সবচেয়ে কার্যকর অস্ত্র। চিকিৎসার পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্ন পরিবেশই পারে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে। এজন্য বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং ফুলের টব, বালতি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা নির্মাণাধীন ভবনের গর্তে যেন পানি জমে না থাকে—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
 

তারা আরও বলেন, জমে থাকা পানি তিন দিন পরপর পরিবর্তন করা জরুরি, কারণ অল্প পানিতেই এডিস মশা ডিম পাড়ে। ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্তদের পর্যাপ্ত বিশ্রাম নিতে ও তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ ও ফলের রস গ্রহণের পরামর্শ দেন তারা। একই সঙ্গে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ার আহ্বান জানান এবং দিন-রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ সংগঠনের অন্যান্য চিকিৎসকরা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।