ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত, আহত ৮

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:৪৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত, আহত ৮ ছবি সংগৃহীত

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।