ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

২০২৬ সালের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: নির্বাচন কমিশনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:৫৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৫৩:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
২০২৬ সালের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: নির্বাচন কমিশনার ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রস্তুতি, সংশোধিত আইন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপদ দায়িত্ব পালনের ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
 
শনিবার কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দেশের জাতীয় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
 
তিনি উল্লেখ করেন, বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-তে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। সংশোধনের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তারা চাইলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করার সুযোগ পাচ্ছেন। কমিশনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
 
কর্মশালার আয়োজন করেছে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিস। এতে জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ভোটগ্রহণের কার্যক্রম, সমস্যা সমাধান এবং দায়িত্বপালনের সঠিক কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
 
নির্বাচন কমিশনারের এই মন্তব্য দেশের আগামী নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দৃঢ় সংকল্পের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।