ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপাল হয়ে কানাডা পাঠানোর প্রলোভনে মানবপাচার: তিন বাংলাদেশি উদ্ধার, চক্রে নতুন কৌশল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:১৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:১৬:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
নেপাল হয়ে কানাডা পাঠানোর প্রলোভনে মানবপাচার: তিন বাংলাদেশি উদ্ধার, চক্রে নতুন কৌশল ছবি: সংগৃহীত
নেপাল হয়ে কানাডা ও ইউরোপ পাঠানোর প্রলোভনে নতুনভাবে সক্রিয় হয়েছে একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র। প্রবাসে চাকরির আশ্বাসে বাংলাদেশি তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। সম্প্রতি এমন প্রতারণার শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।
 
রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, সিলেটের এক ব্যক্তির মাধ্যমে জানা যায়— তার ভাইসহ তিনজনকে কানাডায় পাঠানোর কথা বলে নেপালে নিয়ে যাওয়া হয়। প্রতিশ্রুতি ছিল, কানাডায় পৌঁছানোর পরেই খরচ পরিশোধ করতে হবে। গত ১৩ অক্টোবর তারা নেপালে পৌঁছানোর পর চক্রটি তাদের পাসপোর্ট ও ফোন কেড়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ভুয়া কানাডার ভিসা ও টিকিটসহ ছবি পাঠিয়ে পরিবারের কাছে দাবি জানানো হয় পাঁচ লাখ টাকা, পরবর্তীতে বাড়িয়ে ১২ লাখ টাকা পর্যন্ত।
 
পরিবারগুলো সন্দেহ প্রকাশ করলে জিম্মিদের ভয় দেখিয়ে কানাডায় পৌঁছানোর ভান করতে বাধ্য করা হয়। একজনের পরিবার বিষয়টি যাচাই করতে গিয়ে স্থানীয় দালালের কাছে গেলে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। পাচারকারীরা তখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দ্রুত টাকা দিতে চাপ দিতে থাকে।
 
ব্র্যাক জানায়, ২৬ অক্টোবর পরিবারগুলো তাদের কাছে সাহায্য চায়। পরে সিআইডি ও নেপালের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে অভিযান চালানো হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের হয় এবং সেদিন রাতেই এক দালাল গ্রেপ্তার হয়। খবর পেয়ে নেপালের পাচারকারীরা আতঙ্কে ওই রাতেই তিনজনকে কাঠমান্ডু বিমানবন্দরের পাশে ছেড়ে দেয়। পরে ৩০ অক্টোবর তারা ঢাকায় ফেরেন।
 
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “নেপাল ভিসামুক্ত দেশ হওয়ায় পাচারকারীরা সহজেই মানুষ পাঠিয়ে প্রতারণা করছে। বিদেশে পাঠানোর নামে অস্ত্রের মুখে জিম্মি ও নির্যাতনের এই ধারা এখন উদ্বেগজনক।”
 
তিনি জানান, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকায় পাঠানোর প্রলোভনে অনেকেই এখনও প্রতারিত হচ্ছেন। বিদেশগামীদের এমন প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো সন্দেহজনক প্রস্তাব পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করা জরুরি।”
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।