ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:১১:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা ডিএমপির
আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ও যেকোনো ধরনের ধারালো বা আঘাতকারী অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম ১৪৪৭ হিজরি, অর্থাৎ ৬ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কেউ কেউ ধারালো ও আঘাতকারী অস্ত্র বহন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন, যা জননিরাপত্তা ও ধর্মপ্রাণ মানুষের জন্য আতঙ্ক সৃষ্টি করে।
 
এ ছাড়া পটকা ও আতশবাজি ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিপন্থি হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে।
 
এই আদেশ মিছিল শুরুর সময় থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।