ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

এক বছরে শাবির ৩৯৫ গবেষণা প্রকাশ, শীর্ষে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ

গবেষণা প্রকাশনায় উল্লেখযোগ্য অগ্রগতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, বিভাগভিত্তিক তালিকায় এগিয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:০০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:০০:২০ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
এক বছরে শাবির ৩৯৫ গবেষণা প্রকাশ, শীর্ষে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষায় অগ্রগতির পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের বার্ষিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বমানের জার্নালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের মোট ৩৯৫টি নিবন্ধ প্রকাশিত ও ইনসেনটিভপ্রাপ্ত হয়েছে।


প্রকাশিত গবেষণার গুণগত মানের দিক থেকে মোট ৩৯৫টি পাবলিকেশনের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ২০৭টি স্থান পেয়েছে শীর্ষমানের কিউ১ (ফার্স্ট কোয়ার্টাইল) জার্নালে। আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার গ্রহণযোগ্যতা নির্ধারণে কিউ১ জার্নালকে সর্বোচ্চ মানদণ্ড ধরা হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া অর্জিত ফলাফলে কিউ২ ক্যাটাগরির জার্নালে ১০৯টি, কিউ৩ জার্নালে ৫৮টি এবং কিউ৪ জার্নালে ২১টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।


বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ। এককভাবে বিভাগটি সর্বোচ্চ ৫৬টি গবেষণাপত্র প্রকাশ করেছে, যা মোট অর্জনের ১৪ শতাংশের বেশি। এফইটি বিভাগের ৫৬টি গবেষণার মধ্যে ৪১টি-ই প্রকাশিত হয়েছে কিউ১ জার্নালে। এ ছাড়া কিউ২-তে ৯টি, কিউ৩-তে ২টি এবং কিউ৪-এ ৪টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।


গবেষণাপত্র প্রকাশের সার্বিক তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তিনটি বিভাগ—ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং পরিসংখ্যান বিভাগ। এই তিনটি বিভাগের গবেষকরা ৩৩টি করে গবেষণাপত্র প্রকাশ করেছেন। এর মধ্যে এফইএস বিভাগের ২৫টি, বিএমবি বিভাগের ২৩টি এবং পরিসংখ্যান বিভাগের ১৩টি নিবন্ধ কিউ১ জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া প্রকাশনার ধারাবাহিকতায় যৌথভাবে তৃতীয় শীর্ষ অবস্থান অর্জন করেছে রসায়ন (সিএইচই) বিভাগ, যাদের মোট ২৮টি নিবন্ধ প্রকাশিত হয়েছে (যার মধ্যে ১৬টি কিউ১ জার্নালে)।


বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রধান বিভাগগুলোর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ ২৪টি এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (জিইই) বিভাগ ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছে। এ ছাড়াও গণিত বিভাগ ১৫টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও সমাজবিজ্ঞান বিভাগ ১৪টি করে, ব্যবসায় প্রশাসন ১৩টি, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও অর্থনীতি ১২টি করে এবং সমুদ্রবিজ্ঞান বিভাগ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে।


প্রকৌশল ও অন্যান্য বিভাগের মধ্যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ৯টি, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও সমাজকর্ম বিভাগ ৭টি করে গবেষণাপত্র প্রকাশ করেছে। অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ৬টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগ ৫টি নিবন্ধ প্রকাশ করেছে। এমনকি এমইই বিভাগের সবকটি গবেষণাই কিউ১ ক্যাটাগরির জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ৪টি, পদার্থবিজ্ঞান ৩টি এবং ইংরেজি বিভাগ ২টি গবেষণাপত্র প্রকাশ করেছে।


এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শাহ আতিকুল হক বলেন, গত বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট পাবলিকেশন ৩৯৫টি। এর মধ্যে কিউ১ জার্নালে সবচেয়ে বেশি পাবলিকেশন। তার মানে এটা ইন্ডিকেট করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অনেক কোয়ালিটিফুল।


তিনি আরও বলেন, গুণগত গবেষণার মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেটার ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করব। পাশাপাশি গবেষকরা যাতে আরও ভালোভাবে গবেষণা করতে পারেন, সেটার কমফোর্টেবল জোন তৈরিতে সহযোগিতা অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।