ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আগামী নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশের দিকনির্দেশ: সিইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:০৮:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
আগামী নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশের দিকনির্দেশ: সিইসি ছবি: সংগৃহীত
বাংলাদেশ এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, গণতন্ত্রের গতিপথ ও দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বই নির্ধারণ করবে দেশের অগ্রযাত্রার দিকনির্দেশ।
 
সোমবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপির সদস্যদের অংশগ্রহণে ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া এবং প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন সিইসি।
 
তিনি বলেন, “প্রচলিত ধারা ভেঙে নতুনভাবে সমস্যার সমাধান করতে হবে। আমি এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন কখনোই সম্ভব নয়।”
 
নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, “যারা প্রবাসে আছেন বা কারাগারে আছেন, তাদের জন্য এবার অ্যাপ-ভিত্তিক ভোট নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।”
 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে সতর্ক করে সিইসি বলেন, “কিছু অসাধু ব্যক্তি এআই ব্যবহার করে নির্বাচনে বিভ্রান্তি বা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে এবং তথ্য যাচাই করে শেয়ার করতে হবে। কমিশনও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
 
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আসন্ন নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে সর্বাত্মক প্রস্তুত করা হচ্ছে।”
 
তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। গত এক বছরে বাহিনীতে নতুন করে এক লাখ ৪৫ হাজার সদস্য যোগ হয়েছেন, যা মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।