বিতর্কের পর বাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষক পদ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৭:১০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট ‘সহকারী শিক্ষক (সংগীত)’ ও ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ পদ অবশেষে বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (২ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদগুলো বাতিলের তথ্য নিশ্চিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ প্রথমবারের মতো এই দু’টি পদ সংযোজন করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালার সংশোধনের মাধ্যমে শুধুমাত্র ‘প্রধান শিক্ষক’ ও ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের নিয়ম ও যোগ্যতার বিষয়টি রাখা হয়েছে। এ সংক্রান্ত কার্যক্রম সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯-এর উপধারা (১) এবং সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের প্রেক্ষিতে প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, “যে দুটি পদ বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলোই এই সংশোধনের মূল বিষয়। সংগীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক পদ সংশোধিত বিধিমালায় আর নেই, তাই ধরা যাবে যে পদ দুটি বাতিল।”
সংশোধিত বিধিমালায় তফসিল-১-এর ‘সহকারী শিক্ষক (সংগীত)’ ও ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ পদে নিয়োগের যোগ্যতা ও নিয়মের অংশ বাদ দেওয়া হয়েছে। এছাড়া বিধি ৭-এর উপবিধি (২)-এর দফা (খ)-তে ‘অন্যান্য’ শব্দটি পরিবর্তন করে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বিতরণের মেধাভিত্তিক প্রক্রিয়ার অংশকে স্পষ্ট করেছে।
মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা জানান, দুটি পদ নতুনভাবে চালু করার পর কিছু পক্ষের বিরোধিতার কারণে তা বাতিল করা হয়েছে। পদগুলোর বিষয়ে স্পর্শকাতরতা বিবেচনা করে বিস্তারিত মন্তব্য করা হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।