ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:৩৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:৩৭:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে। ইতোমধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে পুলিশ সদরদফতর। মঙ্গলবার (৪ নভেম্বর) এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তার মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি করা ৯টি প্রশিক্ষণ মডিউলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দেশের প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে নিয়োগের লক্ষ্যে ৫ লাখ ৮৫ হাজার আনসার ও ভিডিপি সদস্যও প্রশিক্ষণ নিচ্ছেন—যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার সশস্ত্র ও ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৩ হাজার সদস্য (১,১০০ প্লাটুন) ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য নির্বাচনের সময় “স্ট্রাইকিং ফোর্স” হিসেবে মাঠে থাকবে।

গত শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনীর প্রধানরা। বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

নির্বাচনকালীন নিরাপত্তায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী ও দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা সদস্য দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।