ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রোহিঙ্গা ক্যাম্পে রাতভর গোলাগুলি, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় কমিউনিটিতেও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৫৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৫৩:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে রাতভর গোলাগুলি, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় কমিউনিটিতেও ছবি: সংগৃহীত
রাতভর গোলাগুলির ঘটনা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান ও মোছনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। রোববার রাত ১০টা থেকে ভোর ১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটিতে ব্যাপক দুশ্চিন্তা বিরাজ করে। ঘটনাস্থলে ১৬ এপিবিএন পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় হঠাৎ করে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর আই ব্লক এবং মোছনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ও আই ব্লকে গোলাগুলি শুরু হয়। স্থানীয়রা জানান, দুই সশস্ত্র গ্রুপ—ছালেহ গ্রুপ ও নুর কামাল গ্রুপ—অপহরণ, মাদক চালান, মানবপাচার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে মুখোমুখি হয়। সংঘর্ষে শত শত রাউন্ড গুলি বিনিময় হয়, যা থেকে বোঝা যায় উভয়পক্ষের কাছে ভারি অস্ত্র ছিল।
 
স্থানীয় মোছনী এলাকার হোছন জানান, রাতের এই গোলাগুলির আওয়াজে পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়েছে। আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য হন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, রাতভর এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা চোখে পড়েনি।
 
১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. কাউছার সিকদার বলেন, পাহাড়ে অবস্থানরত নুর কামাল ও ছালেহ গ্রুপের সন্ত্রাসীরা নয়াপাড়া ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের পেছন দিক থেকে আক্রমণ চালাতে চেষ্টা করে। পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শটগান থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অবশেষে সন্ত্রাসীরা পেছনের পাহাড়ে পালিয়ে যায়।
 
তিনি আরও বলেন, রাতের আঁধারে অভিযান চালানো জীবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত এবং এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।