ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৪৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:০৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন ছবি: সংগৃহীত
সরকারের ৭৪১ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে দায়ের করা ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিনসহ তিন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
 
বুধবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 
জামিন পাওয়া তিন আসামি হলেন—সাবেক বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিন, বিমানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং সাবেক পরিচালক ফজলে কবির।
 
আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পর তারা বুধবার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য পুরনো ও ত্রুটিপূর্ণ বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি লিজ বা ভাড়ায় এনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
 
এর আগে ৫ নভেম্বর এই মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালত আমলে নেন। একই দিনে সাত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ১৮ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
 
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পরিচালক খোরশেদ আলম চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আবু এসরার, মেজর জেনারেল (অব.) আবুল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।