ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:১২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:১২:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণে একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
 
আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। তিনি জানান, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের সময় স্প্লিন্টারের আঘাতে তাঁর পিঠে আঘাত লাগে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয়, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাতে বসে চা খাচ্ছিলেন, হঠাৎ একটি ককটেল এসে পড়ে তাঁর মোটরসাইকেলে। এতে তেলের ট্যাংক নষ্ট হয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে চলমান প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রক্টোরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই চলছে।”
 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “বাংলা একাডেমির গেটের কাছে ককটেল বিস্ফোরণ হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।