ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৯ দিনে এনসিপির কাছে বিক্রি হলো ১ হাজারের বেশি মনোনয়ন ফরম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:১৫:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
৯ দিনে এনসিপির কাছে বিক্রি হলো ১ হাজারের বেশি মনোনয়ন ফরম ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিক্রি কার্যক্রমের প্রথম নয় দিনে দলটি মোট ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 

তিনি জানান, চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন পেশার মানুষ ফরম সংগ্রহ করছেন এবং আগ্রহের মাত্রা বাড়ায় ফরম বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে। এনসিপি তাদের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ হাজার ফরম বিক্রি।
 

দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ নভেম্বরই ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন, তবে সেটি বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের ক্ষেত্রে দুটি পদ্ধতি রাখা হয়েছে—
১) অনলাইনে দলীয় ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।
২) অফলাইনে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।