ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন প্রক্রিয়ায় ইইউর সমর্থন, রাজনৈতিক দলগুলোকে আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্বাচন প্রক্রিয়ায় ইইউর সমর্থন, রাজনৈতিক দলগুলোকে আহ্বান ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা এমন একটি নির্বাচনী পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করেছেন যেখানে সব রাজনৈতিক দল গঠনমূলকভাবে অংশ নেবে এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধার হবে।
 
ইউরোপীয় ইউনিয়ন শনিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক পথে অগ্রগতিকে তারা স্বাগত জানায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ ভোটগ্রহণের ওপর জোর দিয়েছেন।
 
বিবৃতিতে আরও বলা হয়, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।” ইইউ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে উল্লেখ করেছে যে, দায়িত্বশীল ও গঠনমূলক আচরণই নির্বাচনকে সফল করবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।