ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে জাতীয় সাইবার সংস্থার অনুরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে জাতীয় সাইবার সংস্থার অনুরোধ ছবি সংগৃহীত

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং উসকানিমূলক বার্তার কারণে সহিংসতা বা অপরাধ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন সোমবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এজেন্সির উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও মন্তব্য প্রচার করছে, যা আইনি কাঠামোর পরিপন্থী।

এজেন্সির ব্যাখ্যায় বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ৮(২) ধারা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এমন যেকোনো ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করতে পারে, যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে কিংবা জাতিগত-ধর্মীয় উত্তেজনা এবং সহিংসতা উসকে দেয়। একইভাবে, অধ্যাদেশের ২৬(১) ধারা “ছদ্ম পরিচয়” বা অবৈধ প্রবেশ ব্যবহার করে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা-উসকানিমূলক বক্তব্য প্রচারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে; ২৬(২) ধারায় যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড বা দশ লক্ষ টাকা জরিমানা।

গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানিয়ে এজেন্সি বলেছে, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টিকারী বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।