ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বরিশালে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৪:০১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৪:০১:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
বরিশালে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ ছবি সংগৃহীত

বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে চরকাউয়া–গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা বাসটি থেকে ধোঁয়া ও আগুন দেখে তারা পুলিশকে খবর দেন।
 

রাত ২টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হলেও বাসের কয়েকটি সিট পুড়ে যায়। তবে বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

পুলিশ জানায়, প্রায় ১৬–১৭ দিন ধরে বাসটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ওসি রফিকুল ইসলাম বলেন, “এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড নাকি অগ্নিসংযোগ—এ বিষয়ে তদন্ত চলছে। অগ্নিসংযোগের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
 

স্থানীয়রা ধারণা করছেন, পরিত্যক্ত হওয়ায় বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিতে পারে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্টরা কাজ করছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।